শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় পিটিয়ে আহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামের গোলাম মাওলার বাড়ির আঙ্গিনায় বসে একই এলাকার কাজী নেছার উদ্দিনের ছেলে মাদকসেবী কাজী হৃদয় ও কাজী মিজানের ছেলে কাজী ইয়াসিন (২২) মাদক সেবন করছিল।
এসময় গোলাম মাওলার ছেলে নাইম মৃধা মাদক সেবনে বাঁধা প্রদান করলে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে গালাগাল করে চলে যায়। ওই ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে নাইম মৃধাকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা।
এ ঘটনায় গোলাম মাওলা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হামলাকারী মাদকসেবী কাজী হৃদয় ও কাজী ইয়াসিনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর