শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

কোচ-মোটরসাইকেলের ধাক্কায় দুই এনজিও কর্মী নিহত

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৫:১৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার(৭ অক্টোবর) সকালে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল কদমতলি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: দিনাজপুর বীরগঞ্জ নিজপাড়া এলাকার সাহাদাত (২৫) ও সঞ্জয় (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে রোমার নামের একটি যাত্রীবাহী কোচ ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলেন। অপরদিকে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল করে ওই দুই আরোহী যাচ্ছিলেন দিনাজপুরের দিকে। পথে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় পৌঁছলে কোচটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুই মোটরসাইকেল আরোহী। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতী চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর