শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যূ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৮:১৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে পুকুরের পানিতে ডুবে মেহেদি হাসান হ্নদয় নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যূর খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে ঘটেছে। মেহেদি হাসান হ্নদয় (০৫) ওই গ্রামের মৃত সাদেকুল ইসলামের তৃতীয় পুত্র। পারিবারিক সূত্রে জানাগেছে, রিনা বেগম সহ পরিবারের লোকজন গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এসময় ওই শিশু প্রতিবেশী সমবয়সীদের সাথে বাড়ির পশ্চিম পার্শ্বে খেলছিল। কিছুক্ষণ পড়ে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পার্শ্বে পুকুরে মেহেদি হাসানকে ভাসতে দেখেন। তাৎক্ষনিকভাবে আটোয়ারী থানার ওসি (তদন্ত) দুলাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ঘটনার সত্যতা শিকার করে জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর