শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৮:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে রাকিব আল হাসান হামিম (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুরে এই ঘটনা ঘটে।

মৃত হামিম উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের রফিকুল ইসলাম(রবির)ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো.ইলিয়াস কাঞ্চন জানান, হামিম দুপুরে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের চরে ঘাস কাটছিল।

হঠাৎ বৃষ্টি শুরু হলে সে ঘাসের খাঁচা মাথায় নিয়ে বাড়ির উদ্দ্যেশে আসছিল । এসময় প্রচণ্ড শব্দে হঠাৎ বজ্রপাত হলে লক্ষিপুর মসজিদের পিছনে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে । পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান , বজ্রপাতে নিহতের সংবাদ পাই নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর