শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আটোয়ারীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৪ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার (বাহার জিলা) গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র যুদ্ধাহত বীর মক্তিযোদ্ধা মহিম উদ্দীন (৭৫) বুধবার ( ২৯ সেপ্টেম্বর) সন্ধায় বার্ধক্য ও প্যারালাইসিস জনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১কন্যা সন্তান, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু -বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বামনকুমার পুকুরপাড় মাদরাসা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি (তদন্ত) দুলাল উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে রাস্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, বাংলাদেশ পুলিশ’র পক্ষ থেকে ওসি (তদন্ত) দুলাল উদ্দীন , উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মহিম উদ্দীন কে শেষ শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সম্মাননার পর ওই মাঠে জানাযার নামাজ শেষে সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর