পাবনার আটঘরিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উদ্পাদন বৃদ্ধির লক্ষে আটঘরিয়া উপজেলার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম।
গতকাল সোমবার উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু (অনুপস্থিত)। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, কৃষক আব্দুল আজিজ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, উপজেলা পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভামোট ৩০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ১ বিঘা জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার, এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।