বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

আটোয়ারীতে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক চিফ মিটিং

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক চিফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি প্রোগ্রাম, দি-লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ও আটোয়ারী আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ চিফ মিটিংয়ের আয়োজন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত চিফ মিটিংয়ে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর।। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় প্রতিবন্ধীদের সামাজিক উন্নয়নে সরকারের ভুমিকা ও আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, মেডিকেল অফিসার ডা. সইফুজ্জামান বিপ্লব , ডা. সানোয়ার হুদা সাধন, উপজেলা সমাজ সেবা অফিসার বেগম বিলকিস আক্তার জাহান, আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই দীপেন্দ্র নাথ সিংহ। চিফ মিটিংয়ে কুষ্ঠরোগের তথ্য, কুষ্ঠরোগের চিকিৎসা, কুষ্ঠরোগে প্রতিবন্ধীতা, প্রতিবন্ধীতার তথ্য, প্রতিবন্ধীতার প্রকারভেদ, প্রতিবন্ধীতার কারন, প্রতিবন্ধীতার ধরন, বাক ও শ্রবন প্রতিবন্ধীতা, বুদ্ধি প্রতিবন্ধীতা, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে উপস্থাপন করেন টিএলএমআইবি, কমিউনিটি প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন ,সংস্থার সভাপতি মোঃ জফর আলী, সদস্য মোছাঃ রুনা আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর