বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

হরিপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্পকালীন পেয়াজ, মাসকালাই, নাবী পাট বীজ এর আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত রবিবার বিকাল সারে চারটায় হরিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজন ও বাস্তবায়নে কৃষি অফিস চত্বরে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হোসেন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তাগণ। উদ্বোধন শেষে উপজেলার ৪৫ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন। এর মধ্যে ১৫ জন পেয়াজ চাষী কৃষককে প্রতিজনকে ১ কেজি পেয়াজের বীজ ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১০ জন নাবী পাট চাষীকে প্রতিজন কৃষককে ৫০০ গ্রাম বীজ ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ইউরিয়া সার ২০ জন মাসকালাই কৃষক প্রতিজনকে ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি বিতরণ করা হয়েছে। কৃষি অফিসার জানান, পর্যায়ক্রমে এ উপজেলার ৬টি ইউনিয়নের ২শত ২০জন প্রান্তিক কৃষককে এসব মালামাল বিতরণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর