টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক এর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মল্লিক (৬৭) আর নেই। রবিবার সকাল ৬.১৫ মিনিটে ক্যানসারসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার আগারগাঁও নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে তিনি ভারতের কলকাতা সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাটি নিজ গ্রামে বাদ আছর জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, গোপালপুর উপজেলা প্রশাসন, গোপালপুর প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। সেই সাথে তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনাসহ শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
#চলনবিলের আলো / আপন