বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

ঝিনাইদহে অপ্রতিরোধ্য সাপের উৎপাত স্বর্পদংশনে দুই জনের মৃত্যু

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৫ অপরাহ্ণ

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের উৎপাত কমছে না। বর্ষা মৌসুম আসলে সাপের কামড়ে প্রায় প্রতি মাসেই মানুষ মারা যায়। এ বছর শিশুসহ প্রায় ১৫ জনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। রোববার রাতেও নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে স্বর্পদংশনে। হাসপাতালে এন্টিভেনাম থাকলেও ওঝা কবিরাজ ও সময়ক্ষেপনের কারণে অহরহ রোগী মারা যাচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, রোববার রাতে শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর গ্রামে আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে মোকাদ্দেস হোসেন (৬৫) ও দক্ষিণ মনোহরপুর গ্রামের আজগার আলির স্ত্রী রোক্সনা বেগম (৪৫) সাপে কেটে মারা যান। মৃত মোকাদ্দেস হোসেনের ছোট ভাই হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪ টার দিকে তার ভাই প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যায়। সেখানে গোখড়া সাপ তাকে দংশন করে। প্রথমে তাকে স্থানীয় ওঝাঁর কাছে নিয়ে যাওয়া হয়। ওঁঝা ঝাঁড়ফুক করার পর তার শারিরীক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮ টার দিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: কনক জানান, তার পায়ে দুটি দংশনের চিহ্ন রয়েছে। স্থানীয় কবিরাজ দেখিয়ে রোগীকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অপরদিকে নিত্যানন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য বলাই কুমার বিশ^াস জানান, দক্ষিণ মনোহরপুর গ্রামের গৃহবধু রোক্সনা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তাকে সাপে কামড় দেয়। যন্ত্রণা শুরু হলে স্বজনরা তাকেও প্রথমে গ্রাম্য ওঝাঁর কাছে নিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর