বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

চুরির অপবাদে ছাত্রকে নির্মম নির্যাতন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৮ অপরাহ্ণ

৬০ টাকার বিস্কুট চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেনির এক ছাত্রকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহ আল জিদান (১৪) নামের ওই মাদরাসা ছাত্রকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে (জিদান) জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গারুরিয়া গ্রামের মামুনুর রশিদের পুত্র এবং স্থানীয় আলীমাবাদ ফাজিল ডিগ্রি মাদরাসার অষ্টম শ্রেনির ছাত্র।
রবিবার সকালে আহত জিদানের বাবা বলেন, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে আজিম নামের এক শিশু ১০ টাকা দামের ছয় প্যাকেট বিস্কুট নিয়ে স্থানীয়দের কাছে ধরা পরে। তখন ওই শিশুটি বিস্কুটগুলো ইউসুফ সিকদার ও ফারুকের দোকান থেকে নিয়েছে বলে জানায়। তখন তাকে (আজিম) বেঁধে রাখা হয়। পরবর্তীতে বিস্কুট চুরির সাথে আমার ছেলে জড়িত থাকার অপবাদ দিয়ে বাড়ি থেকে জিদানকে ডেকে নেওয়া হয়। এরপর পূর্ব শত্রুতার জের ধরে বিস্কুট চুরির অপবাদে স্থানীয় নুরুল আলম টগন নামের এক ব্যক্তি জিদানকে অমানুষিক নির্যাতন করে। এতে (নির্যাতনে) জিদানের ডান চোখ গুরুত্বর আঘাতপ্রাপ্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর