বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

আটোয়ারীতে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২১- ২২ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটোয়ারীর আয়োজনে রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উপকারভোগী কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বিনামূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণের উদ্দেশ্য এবং কৃষকদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন। বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ গড়তে কৃষকদের করণীয় সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নূরজাহান খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায় ও মোঃ ফরহাদ হোসেন , উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ গণমাধ্যমকর্মীগণ। কৃষি অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ১৫০ জন কৃষকের মাঝে পিঁয়াজ বীজ ও বালাই নাশক , ৮০জন কৃষকের মাঝে মাষকালাই এবং ১৫জন কৃষকের মাঝে নাবী পাটবীজ বিতরণ করা হয়। এতে পিঁয়াজ চাষীদের প্রত্যেককে এক কেজি পিঁয়াজ বীজ, ২ কেজি ডিএপি সার,২০কেজি এমওপি সার, মাষকালাই চাষীদের প্রত্যেককে কেজি করে মাষকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও কেজি এমওপি সার এবং নাবী পাটবীজ চাষীদের প্রত্যেককে ১ কেজি করে ডিএপি সার, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ইউরিয়া সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে পলিথিন , সুতলী সহ আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর