বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

আরও একটি হারানো মোবাইল উদ্ধার করলো সাপাহার থানা পুলিশ

হাফিজুল হক সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:২৯ অপরাহ্ণ

নওগাঁর সাপাহারে আরও একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করলো থানা পুলিশ। এনিয়ে চলতি মাসে ১১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন সাপাহার থানা পুলিশ।
 গত সন্ধ্যায়  উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সরকারের একটি হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক হস্তান্তর করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন। এর আগে চলতি সেপ্টেম্বর মাসের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে আরও ১০ মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে সাপাহার থানা পুলিশ।
মেহেদী হাসান সরকার বলেন, বর্তমানে মোবাইল ফোন খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। এতে ব্যক্তিগত অনেক তথ্যাদি থাকে। একারনে অন্য কিছু হারালে যতটা না কষ্ট হয় মোবাইল হারালে এর চেয়ে বেশি কষ্ট হয়। হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়ে আমি খুবই খুশি। পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানান তিনি।
সাপাহার থানার অফিসার (ওসি) তারেকুর রহমান সরকার জানান, সাপাহার থানার সাধারণ ডায়েরি (জিডি) সূত্র ধরে উপজেলা হতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো উদ্ধার অভিযান চালায় উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন। তাঁর প্রচেষ্টায় এবং বিভিন্ন মাধ্যমের সহযোগিতায় চলতি মাসে ১১ টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরাতন মোবাইল ফোন এবং বৈধ কাগজ পত্র ছাড়া মোবাইল ফোন ক্রয় না করার জন্য আহবান জানান তিনি। 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর