বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবীতে গাইবান্ধায় নাগরিক মঞ্চের গণসমাবেশ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৬ অপরাহ্ণ

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মধ্যবর্তী স্থানে সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপন, গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে নাগরিক মঞ্চ, গাইবান্ধা।

আজ ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে ওয়াজিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, প্রবীর চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আখিরুজ্জামান বাবু, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, এ্যাড. সরওয়ার হোসেন বাবুল, এ্যাড. সাঈদ আহম্মেদ আজাদ জয়, কাজী আব্দুর খালেক, ছাত্র নেতা ওয়ারেছ সরকার ও ফিরোজ কবির রানা প্রমুখ।

বক্তারা গাইবান্ধার ভূতপূর্ব ডিসি ড. আনোয়ারুল ইসলাম প্রস্তাবিত গাইবান্ধা পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবি জানান। বক্তারা আরও বলেন, গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের জমি বিতর্কিত এবং তিন ফসলি জমি। ঐ জমিতে ইপিজেড স্থাপন কোন অবস্থায় যৌক্তিক নয়।
তারা গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বালাসিঘাটে ব্রহ্মপুত্র সেতু বা টানেল নির্মাণের দাবি জানান।
সমাবেশ পরিচালনা করেন এ্যাড,মুরাদ জামান রব্বানী।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর