বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

অভয়নগরে ভৈরব সেতুর পূর্বপাড়ে ব্লক ধসে খতিগ্রস্থ

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৩ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে ৭৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে অভয়নগরবাসীর বহুপ্রত্যাশিত স্বপ্নের ভৈরব সেতু। ১৫টি পিলারের কলামের ওপর দাঁড়িয়ে রয়েছে ৭০২.৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৮.১ মিটার প্রস্থ সেতুটি। ২০১৫ সালের জুন মাস থেকে শুরু হয় এ সেতুটির নির্মাণকাজ। ম্যাক্স র‌্যাংকিং জয়েন্ট ভেঞ্চার নামক প্রতিষ্ঠানটি এ সেতুটির নির্মাণ কাজ শেষ করে। গত বছর ২২শে নভেম্বর ২০২০ ইং তাং, মাননীয় প্রধানমন্ত্রী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, সেতুটির পূর্বপাড়ে অংশের এক পাশে, ৩০ থেকে ৪০ ফুট জায়গা নিয়ে বাঁধায়কৃত ব্লক ধসে পড়েছে।

এছাড়াও সেতুর বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘনা। এলাকাবাসীর দাবি নির্মিত সেতু থেকে ব্লক দুর্বল হয়ে ধসে পড়েছে। ভৈরব সেতুটি দেখতে আসা অনেক দর্শনার্থী আতঙ্কিত হয়ে বলছেন।যদি এ অবস্থার সৃষ্টি হয়, তাহলে সেতুটির ভবিষ্যৎ কী হবে? ভৈরব সেতুর পশ্চিমপাড়ের মশরহাটি গ্রামের বাসিন্দা মো. আজিম চৌধুরী জানান, এত টাকা ব্যয়ে নির্মিত ভৈরব সেতুটিতে যে ধস দেখা দিয়েছে, তা দেখে আমরা অত্যন্ত চিন্তায় পড়েছি। সেতুটি নির্মাণ করে আমাদের কী লাভ হল? যদি সেতু ধসে খতিগ্রস্থ হয়ে যায়, তাহলে অভয়নগরবাসীর কী হবে? অভয়নগর উপজেলার দুইপারের লাখ লাখ মানুষের কী উপকারে আসবে?

এবিষয়ে অভয়নগর উপজেলার প্রকৌশলী স্যামল কুমার বসু বলেন ইতি মধ্যে যশোরের ইঞ্জিনিয়ার প্রকৌশলী সেতু পরিদর্শন করেছেন, আমরা দ্রত মেরামত করার চেষ্টা করছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর