বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নাগরপুরে তৃনমূল কর্মীদের সাথে এমপি টিটুর মতবিনিময়

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১:১৮ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী বাঁচাই করতে তৃনমূল পর্যায় নেতা কর্মীদের সুসংগঠিত করতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মতবিনিময় সভা করছেন টাঙ্গাইল ৬, (নাগরপুর – দেলদুয়ার) এর মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
শুক্রবার (২৪সেপ্টেম্বর) গয়হাটা ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে সকাল ৭ ঘটিকা হতে শুরু করে ৯ টি ওয়ার্ডে, রাত ৯ টা পযন্ত প্রার্থী বাঁচাইয়ের জন্য তৃণমূল এর নেতৃবৃন্দদের  সাথে মতবিনিময় কালে এমপি টিটু বলেন, তৃণমূল কর্মীদের জরিপে যে এগিয়ে থাকবে তাদের নামের তালিকা জেলা কমিটি এবং কেন্দ্রে পাঠানো হবে। যোগ্যতার ভিত্তিতে দলীয় নৌকা প্রতীক নিয়ে যে আসবে তাকে নির্বাচিত করতে তৃনমূলকেই সঠিক প্রার্থী দিতে হবে। এ সময়ে সফরসঙ্গী হিসেবে ছিলেন,  নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকগণ শাহীদুল ইসলাম অপু, জাহিদুল ইসলাম জাহিদ, শেখ সামছুল হক গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ নাগরপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেত্রবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর