বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

মাতারবাড়ী শ্বশুরবাড়ি থেকে সদ্যবিবাহিত মেয়ে নিখোঁজ, জীবন নাশের আশংকা

মিজানুর রহমান, মহেশখালী প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১:১৪ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন এর সিকদার পাড়া শ্বশুর বাড়ি থেকে সদ্যবিবাহিত তারমিনা বেগম নামের এক মেয়ে নিখোঁজ এর অভিযোগ উঠেছে। নিখোঁজ এর পর থেকে শ্বশুর বাড়ির লোকজন এর আচরণ সন্দেহজনক হওয়ায় নিখোঁজ তারমিনার জীবন নাশের আশংকা করছে পরিবার।
জানা যায়, মাতারবাড়ী ইউনিয়ন এর মাইজপাড়া এলাকার তারমিনা বেগম এর সাথে বিগত ৫ মাস আগে বিয়ে হয় সিকদার পাড়া এলাকার  আব্দুর রহিম এর ছেলে সাদ্দাম হোসেন এর সাথে।
বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক কারণে অকারণে শারিরীক ও মানসিকভাবে অত্যাচার চলছিল তারমিনা বেগম এর উপর। যা তার পরিবারের সদস্যদের জানানো হত প্রতিনিয়ত। অত্যাচার এর অভিযোগ তারমিনার পরিবারকে জানানোর কারণে অত্যাচার এর মাত্রা আরও বাড়িয়ে দেয় বলে জানান নিখোঁজ এর মা।
শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক নানাবিধ অত্যাচার এর পর গত ২০ সেপ্টেম্বর সকাল থেকে তারমিনা বেগম নিখোঁজ এর খবর দেন স্বামী সাদ্দাম হোসেন। তবে নিখোঁজ এর পর থেকে শ্বশুরবাড়ির লোকজন এর আচার-আচরণ প্রশ্নবিদ্ধ বলে জানান নিখোঁজ তারমিনার মা।
এদিকে নিখোঁজ তারমিনার সন্ধান না করে উলটো মেয়ের পরিবারকে নানাবিধ হুমকি দিয়ে আসছে  তারমিনার স্বামী সাদ্দাম হোসেন, শ্বশুর আব্দুর রহিম, শ্বাশুড়ি গোলবাহার এবং দেবর এহসান।
নিখোঁজ তারমিনার নিকটাত্মীয় সকলের কাছে কোন খোঁজ খবর না থাকার কারণে প্রাথমিকভাবে শ্বশুরবাড়ি লোকজন কর্তৃক বড় ধরণে দূর্ঘটনা ও মেয়ের প্রাণ নাশের আশংকা করছে তারমিনার পরিবার।
এদিকে মেয়ে নিখোঁজ এর সংবাদ পাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন নিখোঁজ এর মা।
এর আগে,  মহেশখালীর কালামরছড়া এলাকায় গৃহবধূ নিখোঁজ থাকার ৬ দিন পর শ্বশুরবাড়ি আঙ্গিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আফরোজা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর