বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

ঝালকাঠিতে হ্যালোর শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১:০৩ অপরাহ্ণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (২৪ সেপ্টেম্বর’২১খ্রি:)বিশ্বে শিশু সাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে  শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা ঝালকাঠিতে শুরু হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এর সহযোগিতায় শনিবার সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমির সভাকক্ষে এ কর্মশালা শুরু হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা সত্য, সততা এবং দায়িত্বশীলতার প্রতীক। ঝালকাঠির শিশুরা হ্যালোর সাথে যুক্ত থেকে শিশু সাংবাদিকতার পাশাপাশি সমাজ উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝালকাঠি প্রতিনিধি ও হ্যালোর স্থানীয় সমন্বয়ক পলাশ রায়ের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, শিশু সংগঠক ও সহকারী অধ্যাপক ড. মো: শামীম আহসান ও সাংবাদিক মানিক রায়।
দুইদিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যালোর  সাব এডিটর সৈয়দা মহুয়া জান্নাত মৌ।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২০ জন শিশু শিক্ষার্থী কর্মশালায় অংশ গ্রহণ করেছে। রোববার সমাপনি অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মশালা শেষ হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর