বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

ঝালকাঠিতে ধ্রুবতারা’র যুব সম্মেলন ওসম্মাননা স্মারক প্রদান

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৯ অপরাহ্ণ

ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের  যুব সম্মেলন ও করোনাকালিন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দেশবাংলা ফাউন্ডেশন মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চুর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধ্রুবতারা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিইও অমীয় প্রাপণ চক্রবর্তী অর্ক। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মহিলা চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, যুব উন্নয়নের সহকারী পরিচালক মো: মহসিন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, সংগঠনের উপদেষ্টা মো: আল আমিন বাকলাই, মোঃ আজমীর হোসেন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মো: পলাশ তালুকদার, মো: সালমান সাকিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মো: তোফায়েল আহমেদ পাপ্পু, সাবেক প্রেসিডিয়াম সদস্য এইচএম গিয়াস উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ হুমাউন কবির সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক  মো: শাকিল হাওলাদার রনি, রাজাপুর উপজেলা সভাপতি মোঃ সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ বুলবুল হোসেন প্রমুখ।

এ সময় করোনাকালে মানবিক বিপর্যয় চলাকালে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠনসমুহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সংগঠনসমূহ হলোঃ কোয়ান্টাম ফাউন্ডেশন, স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা, দেশবাংলা ফাউন্ডেশন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ইয়ূথ অ্যাকশন সোসাইটি, শাবাব ফাউন্ডেশন, সিটি ক্লাব ও পাঠাগার, ঝালকাঠি নাগরিক ফোরাম নবগ্রাম শাখা, রক্ত কণিকা ফাউন্ডেশন, বাংলাদেশ স্কাউট ঝালকাঠি রোভার, রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিট, অসীমাঞ্জলী ফাউন্ডেশন, ফিরোজা আমু ক্লাব ও পাঠাগার, ইয়ূথ অ্যাকশন সোসাইটি ঝালকাঠি, রুপশী বাংলা ব্লাড ডোনার ক্লাব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরী।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর