বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

চিলাহাটি রেলস্টেশন ও সীমান্ত এলাকা পরিদর্শনে  ভারতীয় সহকারী হাই কমিশনার

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৪ অপরাহ্ণ

চিলাহাটি রেলস্টেশন ও ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করে গেলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার
ভাটী। শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে সড়ক পথে প্রথমেই তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, নীলফামারী কাস্টমস অফিসের কর্মকর্তা তুষার কান্তী রায়, সহকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান, চিলাহাটি রেলস্টেশনের স্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম ও চিলাহাটি বিজিবির নায়েক সুবেদার আমিনুল ইসলাম সহ প্রশাসনের স্থানীয় নেতৃবৃন্দ ও ভোগডাবুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ.কে.এম.জাঙ্গাগীর বসুনিয়া রাসেল। ভারতীয় সহকারী হাই কমিশনার চিলাহাটি রেলস্টেশনের উন্নয়নমূলক কাজ, পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মানুষ কোন পথে চলাচল করবে, এ পর্যন্ত এই রেলপথ দিয়ে ভারতে থেকে আমদানীকৃত কি কি মালামাল চিলাহাটি রেলস্টেশনে এসেছে, ভারতীয় ট্রেন এখানে প্রবেশের পর কিভাবে আবার পুনরায় চলে যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, এই সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে যে সমস্ত কাজ প্রক্রিয়াধীন করেছে তা ধীরে ধীরে সস্পূর্ণ করা হবে। শেষে ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্তের মেইন পিলার ৭৮২/৩-এস পিলারের পাশ দিয়ে বাংলাদেশ-ভারতের রেল সংযোগ পথটি পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, নীলফামারী কাস্টমস অফিসের কর্মকর্তা তুষার কান্তী রায়, সহকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরল হক, চিলাহাটি ডাঙ্গাপাড়া বিজিবির কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরিশেষে স্থানীয় সুধিমহলের সঙ্গে কথা বলে
আবার সড়ক পথেই পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রহনা দেয় ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী । 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর