বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

বান্দরবানে পর্যটক ভ্রমণে ৩০ শতাংশ ছাড়

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৯ অপরাহ্ণ

বান্দরবানে পর্যটক ভ্রমণে ৩০ শতাংশ ছাড় হবে। সেক্ষেত্রে আগামী২৭ সেপ্টেম্বর বিশ্ব আন্তর্জাতিক পর্যটন দিবসটিকে কেন্দ্র করে সরকারি নির্দেশনা প্রজ্ঞাপনে একদিনের জন্য পর্যটকদের সুবিধার্থে সকল পর্যটনকেন্দ্রে হোটেল-মোটেলগুলোকে ৩০ শতাংশ ছাড় দেয়া জারি করেন। তবে বান্দরবানে পর্যটকদের আরো আকৃষ্ট করতে হোটেল মোটেল মালিক সমিতি পক্ষ থেকে ৭দিনের জন্য ৩০শতাংশ ছাড় দেয়া হচ্ছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলা পরিষদের আয়োজনে পরিষদ সভা কক্ষে এক প্রস্তুতিমূলক সভা এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী বিশ্ব পর্যটক দিবসের উপলক্ষে থাকছেন মাউন্টেন বাইসাইকেল প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা মাউন্টেন বাইকিং বাইকার অংশগ্রহণ করবে। তাছাড়া পর্যটকদের বিনোদনের জন্য বান্দরবান বসবাসরত পাহাড়ীরা নিজেদের পোষাক পরিধানের ঐতিহ্য তুলে ধরবেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাহাড়ীদের তৈরি বিভিন্ন রান্না প্রতিযোগিতাসহ ৭দিনের নানান আয়োজন হাতে নেওয়া হয়েছে বলে সভা উত্থাপন করা হয়। এসময় আগত অতিথিবৃন্দরা পর্যটন নগরী বান্দরবানকে আসন্ন পর্যটন দিবসকে মাথা রেখে আগত পর্যটকের জন্য আকৃষ্ট করতে মনের অনুভূতি একে একে মতামত পেশ করেন। এতে সবার সিদ্ধান্তক্রমে মনিটরিং কমিটি গঠন করে গৃহীত সিধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান জেলা পরিষদ সমন্বয় কমিটি। সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বের জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সিইয়ং ম্রো, সিইয়ং খুমি, তিতিংম্যা মারমা,ফাতেমা পারুল, ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম, হোটেল- মোটেল মালিক সমিতির সভাপতি অমল দাশ, প্রশাসনিক কর্মকর্তা উচিংমং, জনসংযোগ কর্মকর্তা জুড়িমং মারমা, প্রেস ক্লাবের সভাপতি মিনরুল ইসলাম মনু, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর