বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

লামায় স্কুল ছাত্রীদের কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৪ অপরাহ্ণ

বান্দরবানের লামায় স্কুল ছাত্রীদের কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সেখানে লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) উদ্যোগে মেয়েদের আন্ত:উপজেলা কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে ‘আত্মরক্ষার কৌশল আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক’ এ স্লোগানকে সামনে রেখে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে লামা, আলীকদম, নাইক্ষংছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংস্থার সামাজিক সম্প্রীতি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরসভার মেয়র জহিরুল ইসলাম। ৩০ জন করে দুটি দলে বিভক্ত হয়ে ৬০ ছাত্রী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় লামা উপজেলা প্রথম, আলীকদম দ্বিতীয় ও নাইক্ষংছড়ি উপজেলা তৃতীয় স্থান অর্জন করে। পরে লামা পোরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম ও জেলা পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল বিজয়ী ছাত্রীদের মধ্যে ব্যাগ ও ক্রেষ্ট বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গ্রাউসের রিপোটিং এবং মনিটরিং কর্মকর্তা পাখওয়াম বম, ফোকাল পার্সন মেহেরুন্নেছা ও কমিউনিটি মোবিলাইজার বাপ্পী।

লকডাউনের আগে গ্রাউসের আয়োজনে সামাজিক সম্প্রীতি প্রকল্পের আওতায় ৪০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে প্রতিজনকে চার হাজার টাকাসহ ৪০ প্রশিক্ষণার্থীকে ব্যাগ, ২ সেট ড্রেস প্রদান করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর