শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রুহিয়ায় তাজ পরিবহন  ও মোটরসাইকেল সংঘর্ষে  আহত ২

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় কোচ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত।
২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রুহিয়া থানার রুহিয়া সালেহা মাদ্রাসা দোমোরকি কবরস্থান সংলগ্ন স্থানে আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কে ঢাকা গামী নাইট কোচ তাজ পরিবহনের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলেটি দুমড়ে মুচরে যায় এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।
আহত হলেন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামের মৃত নেছার উদ্দিন ছেলে  সুলতান আলম (নেকা) (৫৭) অপরজন ঘনিমহেশপুর অলিমপাড়া গ্ৰামের মৃত বশিরুল ইসলামের ছেলে দবিরুল (৬০)
পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরন করে। পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল  রুহিয়া থেকে দুইজন আটোয়ারী দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি নাইট কোচ ঠাকুরগাঁও যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।
 দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং তাজ পরিবহন কোচটি বর্তমানে রুহিয়া থানার হেফাজতে রয়েছে। ঘটনার সত্যতা  নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর