বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

বিলের জলে চায়না দুয়ারী জাল, হুমকির মুখে দেশীয় প্রজাতির মাছ ও জীব বৈচিত্র

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৮ অপরাহ্ণ

বিলাঞ্চলে মাছ শিকারের জন্য অনেক আগে থেকেই কারেন্ট জাল ব্যবহার করা হলেও এখন তার চেয়েও ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। এতে দেশীয় মাছসহ জলজ জীব-বৈচিত্র ব্যপক ভাবে হুমকির মুখে পরেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া, গৌরনদী ও উজিরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে চায়না দুয়ারী জাল। গ্রামীন হাট-বাজারগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব জাল বিক্রি করে যাচ্ছেন এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা। ছোট থেকে বড় সব ধরনের মাছ এ জালে আটকা পরায় মৎস্যজীবিদের কাছে চায়না দুয়ারী জাল জনপ্রিয় হলেও আগামী ছয় মাস পরে আর দেশীয় প্রজাতির মাছ এলাকায় খাজে পাওয়া যাবে না বলে শংকা প্রকাশ করেছেন লোকজন।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ, পুড়িয়ে বিনস্ট করা, জরিমানা করার পরেও কোন রকমেই চায়না জাল ব্যবহার বন্ধ করা যাচ্ছে না।

এবিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানান, ইতিমধ্যে উপজেলার একাধিক বিলে অভিযান চালিয়ে অনেক চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মৎজীবিদের সচেতন করে তোলা হচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, নিষিদ্ধ চায়না জাল বিক্রি বন্ধে হাট-বাজারগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও যাতে কোন ব্যবসায়ী এ জাল বিক্রি করতে না পারে সেজন্য মৎস্য কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর