বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

দলকে সুসংগঠিত করতে জিল্লুর রহমান সরকারের বিকল্প নাই

সিরাজগঞ্জ প্রতিনিধি :
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে আলহাজ্ব জিল্লুর রহমান সরকারকে চায় তৃণমুলের নেতাকর্মী। বর্তমানে ৪নং ঘুড়কা ইউনিয়নের সফল চেয়ারম্যান,সলঙ্গা বাজারের বাসিন্দা, মুজিব আদর্শ আওয়ামী পরিবারের সন্তান,বিগত ৯ বছরের সলঙ্গা থানা আওয়ামী লীগের সফল সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার। ইতিমধ্যেই তিনি সম্মেলনকে সফল ও সার্থক করতে প্রচারণার মাধ্যমে নিজেকে একজন সৎ, যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। সলঙ্গা থানা আ’লীগের নেতাকর্মী,কাউন্সিলর ও জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, সভাপতি পদে সে প্রচারণায় এগিয়ে আছে। নিজেকে একজন যোগ্য, বলিষ্ঠ, প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে প্রচারণায় নেমেছেন যিনি,তিনি হলেন সলঙ্গা থানা আ’লীগের সভাপতি প্রার্থী আলহাজ্ব জিল্লুর রহমান সরকার। সেই সাথে আসন্ন সলঙ্গা থানা আ’লীগের কাউন্সিলর, নেতাকর্মী ও জেলা আ’লীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি, সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন তিনি। তিনি এলাকায় একজন শিক্ষানুরাগী,ধার্মিক, স্বচ্ছ আ’লীগ নেতা এবং সমাজ সেবক হিসেবে পরিচিত লাভ করেছেন ৷ তিনি আগামী ৩০ তারিখে সলঙ্গা থানা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। জিল্লুর রহমান সরকার বলেন, আমি যদি ৩০ সেপ্টেম্বর বৃহ:বার সলঙ্গা থানা আ’লীগের সভাপতি পদে নির্বাচিত হতে পারি তাহলে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, জননেত্রী শেখ হাসিনার তৃণমূলের গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে দল পরিচালনা করবো এবং জননেত্রী শেখ হাসিনার আগামীর স্বপ্ন বাস্তবায়নে দলের জন্য কাজ করে যাবো ও স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল আজিজ ও সাংসদ তানভীর ইমামের হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এ বিষয়ে সলঙ্গা থানা আ’লীগের একাধিক কাউন্সিলরা এ প্রতিবেদককে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আলহাজ্ব জিল্লুর রহমান সরকারের বিকল্প নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর