বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ভারতে রপ্তানি ২৩ টন ইলিশ

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৪ অপরাহ্ণ

শারদীয় দূর্গা পুজার শুভেচ্ছা হিসাবে ভারতে স্পেশাল ইলিশ রপ্তানির ২৩.১৫ মেট্রিক টনের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোলে ঢুকবে এসব ইলিশের ট্রাক। মঙ্গলবার ৫২ জন  ইলিশ রপ্তানিকারককে মোট ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
খুলনার সাউদান এন্ড ফুড লিমিটেড ও ঢাকার ইউনিয়ন ভেনঞ্চার নামে দুইটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আজ ২৩.১৫ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছেন। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে ভারতে। আজ  মোট ২ লক্ষ ৩১ হাজার ৫ শত মার্কিন ডলার মূল্যের ইলিশ রপ্তানি করা হয় ভারতে।
ভারতের কোলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশরী এন্টারপ্রাইজ ২৩.১৫  টন ইলিশ আমদানি করেছে আজ। কাস্টমস এর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রফতানি করেন মিলা এন্টারপ্রাইজ ও বিশ্বাস ট্রেডাস নামে দুইটি সিএন্ডএফ এজেন্ট।
২০২০ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের  সর্বশেষ চালান ভারতে রফতানি করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, এ বছর ১ হাজার ৮শত ৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে বানিজ্য মন্ত্রনালয়।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রফতানির প্রথম চালান আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রফতানি করার জন্য কাস্টমস এর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর