বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

আগৈলঝাড়ায় জাতীয় হেল্প লাইনের মাধ্যমে খাদ্য সহায়তা পেয়েছে ১৫০ পরিবার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় হেল্প লাইন ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে সরকারী খাদ্য সহায়তা চাওয়া উপজেলার ১৫০টি দুঃস্থ পরিবার পেলেন খাদ্য সহায়তা।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, আলু ২ কেজি এবং ১টি সাবান।
দুঃস্থদের খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, করোনা কালীন সময়ে অভাব অনটনসহ দুর্যোগ কালীন সময়ে জাতীয় হেল্প লাইন ৩৩৩কল সেন্টারে ফোনের মাধ্যমে দুঃস্থ, অসহায় গরীর পরিবার সদস্যরা খাদ্য সহায়তা চাইলে তাদের খাদ্য সহায়তা প্রদান করে আসছেন সরকার। এ পর্যন্ত প্রায় ২শ জন এই তালিকায় অন্তর্ভুক্তি হয়েছে। তাদের যাচাই বাছাই করে ফোনের মাধ্যমে অবহিত করে বুধবার ১৫০জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর