বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

নান্দাইলে পুড়ে যাওয়া ঘর নির্মাণে টিন অনুদান দিলেন শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্র পরিবারের পুড়ে যাওয়া ঘর নির্মাণের কাজে প্রয়োজনীয় সব টিন ও নগদ অর্থ প্রদান করেন শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। বুধবার (২২ সেপ্টেম্বর)  উপজেলার শেরপুর ইউনিয়নের ৩নং ওয়াডের শেরপুর দক্ষিণ পাড়া গ্রামের হতদরিদ্র আব্দুল হালিম মিয়া ঘর নির্মাণে এ টিন ও অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল বাসেত, সংগঠনের মুখপাত্র ও অর্থ সম্পাদক  আজিজুল হক সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক সৌদি প্রবাসী মাওলানা আবুল হাসান, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ, নির্বাহী সদস্য সাইদুল ইসলাম ফকির, স্থানীয় মেম্বার মোঃ মজনু মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পুড়ে যাওয়া ঘর পুনরায় নির্মানের জন্য টিন পেয়ে হতদরিদ্র আব্দুল হালিম মিয়ার পরিবার খুশিতে আত্মহারা৷ আব্দুল হালিম মিয়ার বলেন, ওনারা আমার ঘরের চাল করে দিয়েছেন। আমি ওনাদের প্রতি অনেক খুশি ও আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাই তারা যেন আরো এমন দান করতে পারেন।
একই সাথে স্থানীয় মেম্বার মোঃ মজনু মিয়া শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ কে ধন্যবাদ জানিয়ে বলেন ‘শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ’ আব্দুল হালিম মিয়ার পরিবারকে যে অনুদান দিয়েছে তার জন্য এলাকাবাসী সবাই সংগঠনকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য গত কয়েকদিন আগে আকস্মিক আগুনের ঘটনায় হতদরিদ্র আব্দুল হালিম মিয়ার ঘরবাড়ির গরু, হাঁস-মুরগি সহ যাবতীয় মালামাল পুড়ে গেলে তিনি সহায় সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। এ ঘটনা ‘শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ’ জানতে পেরে সংগঠনের সভাপতি প্রবাসী নূরে আলমের পরামর্শ ক্রমে দেশে অবস্থানরত সদস্যগণ মিলে আব্দুল হালিম মিয়ার পরিবারের পাশে দাঁড়ানো সিদ্ধান্ত নেন।
পরে হতদরিদ্র আব্দুল হালিম মিয়ার পরিবারকে সংগঠনের সদস্যগণ বাজার খরচের জন্য নগদ কিছু অর্থ তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর