বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

সাপাহারে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাল গাছের চারা রোপন

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৬ অপরাহ্ণ
smart

“মুজিব বর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে তাল গাছের চারা রোপন কার্যক্রম-২০২১ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাল গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে দুই’টি তাল গাছের চারা রোপন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্যা ফাহিমা পারভীন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, পল্লী সঞ্চয়ী ব্যাংক কর্মকর্তা গোলাম রসুল, প্রেসক্লাব সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা প্রমূখ।
পরে উপজেলার বিভিন্ন এলাকায় রোপনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর