বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

লামার ফাইতংএ আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

নাজমুল হুদা, লামাঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৮ অপরাহ্ণ

বান্দরবানের লামার ফাইতং এ আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ২০২১ই ) সকালে ফাইতং ইউনিয়ন পরিষদে মিলনায়তনে এনজিও সংস্থা (গ্রাউস) এর উদ‍্যোগের আন্তর্জাতিক শান্তি দিবস ২০২১ইং উপলক্ষে “একটি ন‍্যায়সঙ্গত ও টেকসই বিশ্বের জন‍্য উত্তম পুনরুদ্ধার” জন‍্য র‍্যালী ও আলোচনা সভা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন পরিষদে সম্মানিত চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানি।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ফাইতং ইউনিয়ন একটি শান্তির সম্প্রীতির এলাকা। পাহাড়ি বাঙ্গালী সকল সম্প্রদায়ের বসবাস। আমরা সবাই ভাই ভাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই স্লোগানটি রেখে আমার নির্বাচনী এলাকায় জনসাধারণের শান্তির সম্প্রীতির বন্ধন জন‍্য আমার যথা সাধ‍্য মত অতীতে ও কাজ করে এসেছি বর্তমানে করে যাচ্ছি এবং ভবিষ্যৎতেও কাজ করে যাব। এই এলাকার সকল সম্প্রদায়ের মানুষ আমার পরিবারের লোকজন। তাদের নিরাপদ,শান্তি, সম্প্রীতির উন্নয়ন এবং সুখের দুখের কথা চিন্তা করা আমার দায়িত্ব ও কর্তব্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের মহিলা এম ইউপি সদস‍্য মিসেস হ্লাএছেন মারমা, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন মিয়া,গ্রাউস এর প্রোগ্রাম ও প্রশিক্ষণ ব‍্যবস্থাপনাকারী কর্মকর্তা জেনেলিন বাপ্পি।
গ্রাউসের  অন্যান্যদের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা কমিউনিটি মোবিলাইজার, বাপ্পি চক্রবর্তী  ও মেমা মার্মা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর