সারাদেশের সাথে তালমিলে নীলফামারী ডোমার নিমোজখানার সাধুপাড়ায় “এসো করে খাই ” ক্লাব কর্তৃক আয়োজিত শ্রী শ্রী বিশ্বকর্মা পুজার ২য় দিনের আরতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাত চন্দ্র রায় (সহকারী শিক্ষক নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ), বাবু স্বপন কুমার রায়, তপন কুমার(এসো করে খাই, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি), স্বপন রায়(এসো করে খাই, ক্লাবের প্রধান উপদেষ্টা), রমেন রায় (পুজার সভাপতি), সুশান্ত রায়( পুজার প্রধান কার্যকারী) ও ডোমার প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক এস.কে হিমেল এবং সুজন রায়ের সঞ্চালনায় আরতি অনুষ্ঠানে হাজার দর্শকের মাঝে প্রথম রাউন্ডে ১শত অংশগ্রহন করলেও দ্বিতীয় রাউন্ডের বাছাই পর্বে ১৪ জন অংশগ্রহনকারী আরতির সুযোগ পায় এবং তৃতীয় রাউন্ডে আটজনের ফলাফলের মধ্যে প্রথম বন্ধু ডান্সগ্রুপ, দ্বিতীয় ভাইবোন ডান্স গ্রুপ।
প্রথম পুরস্কার ১৪ ইঞ্চি স্যামস্যাং কালার টেলিভিশন ,দ্বিতীয় পুরস্কার একটি মোবাইলফোনসহ আর্কষনীয় আটটি পুরস্কার ঘোষণা করেন বিচারক মন্ডলী। বাকি অংশগ্রহনকারীরা হলো একক নৃত্যে তৃতীয় শুভশ্রী রানী,চতুর্থ পিংকি রানী,পঞ্চম আনন্দময় ডান্স গ্রুপ, ষষ্ঠ হরি রায়,সপ্তম প্রতিমা রানী,অষ্টম সমাপ্তি রানী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পূজার সকল কার্যকারী সদস্য বিমল,জয়,সত্যনাথ,শচিন,মধু,সুজন,লিপু,কৃপা, তপন, সিপন,স্বপন প্রমুখ।