বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সাথে ঝালকাঠিতে জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ঝালকাঠির একটি সাংবাদিক সংগঠনের হলরুমে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর, রানা মোহাম্মদ সোহেল এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহাশিন উল হাবুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগরের সহসভাপতি মো: রফিকুল ইসলাম গফুর, কেন্দ্রীয় নেতা মো: বজলুর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: মাহবুবুর রহমান প্রমুখ।
#চলনবিলের আলো / আপন