বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নবজাতকের মৃত্যু

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৭ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে।হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার কাঠিরা গ্রামের মিলটন দেউরীর একদিন বয়সী ছেলে সন্তান সুশেন দেউরী শনিবার সকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
নবজাতক শিশুর মা ববিতা দেউরী জানান, শুক্রবার দুপুরে উপজেলার ডিজিটাল ডায়গনিষ্টিক সেন্টার ও ক্লিনিকে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। ভুমিষ্ট হওয়ার আগেই নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত থাকায় জন্মের পরপরই সে অসুস্থ হয়ে পরে।
শিশুটির পিতা মিলটন দেউরী জানান, শনিবার সকালে শিশুটি অচেতন হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি। সেখানের কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষনা করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর