বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্রী নিখোঁজ

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১:২৭ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুর শহর থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্রী শামছুন্নাহার (২৪) নিখোঁজ হয়েছেন। তাকে খুজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মহেশপুর থানায় একটি জিডি করা হয়েছে। নলডাঙ্গা আনোয়ারা খান প্রি-ক্যাডেটের শিক্ষক শামছুন্নাহার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জামাল ড্রাইভারের মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শামছুন্নাহার মহেশপুরের দূর্গাপুর (বেগমপুর) গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে মহেশপুর পৌরসভার হাটখোলা বাসস্ট্যান্ড এসে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। এরপর তার কোন হদিস নেই। দুলাভাই মোমিনুর রহমান জানান, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস থাকায় সকাল ৭টার সময় শামছুন্নাহার বেরিয়ে পড়ে। তার ০১৯২৬-৫৫৭৪০২ নাম্বারের মোবাইলে ফোন করা হলে সে জানায় গাড়ির জন্য অপেক্ষা করছে বলে ফোনে মাকে জানায়। তার পর থেকে শামছুন্নাহারের মোবাইলটি সচল থাকলেও অপর প্রান্ত থেকে ফোন ধরে বলা হয় এটি খুলনার গললামারী এবং এটি আমার স্বামীর ফোন। পরবর্তীতে যতবার ফোন করা হয় ততবারই ফোন ধরে পুরুষ কন্ঠে বলতে থাকে এটি আমার ফোন। আপনাদের কোথাও ভুল হচ্ছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, কল ট্রাকিং করে ঝিনাইদ শহরে লোকেশন পাওয়া গেছে। তিনি মহেশপুর থানায় জিডি করার পরামর্শ দেন। এ বিষয়ে মহেশপুর থানায় ৮৪৪ নাম্বারে একটি জিডি করা হয়েছে। এদিকে শামছুন্নাহারের খোঁজ না পেয়ে পরিবারে লোকজন দিশেহারা হয়ে পড়েছে। সন্তানের জন্য আহাজারী করছে বৃদ্ধ মা। শামছুন্নাহার অপহৃত হতে পারেন বলে পরিবারের আশংকা। ইতিপুর্বে ঝিনাইদহ সরকারী নুরুন্নেহার মহিলা কলেজের এক ছাত্রী কলেজ যাওয়ার পথে অপহৃত হয় এবং তাকে খুলনা এলাকায় পওয়া যায়।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর