মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

আটোয়ারীতে পুলিশ কর্তৃক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪২ পূর্বাহ্ণ

আটোয়ারীতে এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে উপজেলার বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ বাহিনী। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, গত ১৪ সেপ্টেম্বর রাত অনুমান সাড়ে ১২টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা নতুনবস্তি এলাকায় আবাদী পরিত্যক্ত জমির কাদা মাটিতে বাবাগে- মাগে- আল্লাহ-আল্লাহ বলে গড়াগড়ি ও ছটপট করছিল। স্থানীয় লোকজন টের পেয়ে ওই অজ্ঞাত মহিলার নিকট গিয়ে কথাবার্তা বললে সে কিছুই বলছিল না। অজ্ঞাতনামা মহিলা(৪৮) ওই সময় শুধু পাগলের মত এদিক-ওদিক তাকাচ্ছিল আর বাবাগে- মাগে- আল্লাহ-আল্লাহ বলছিল। এক পর্যায়ে রাত প্রায় ১-০৫ মিনিটে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এলাকার জনপ্রতিনিধি থানায় খবর দিলে রাতেই বারঘাটি পুলিশ তদন্ত কেনোদ্রর ইনচার্জ রঞ্জু আহমেদ সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পুলিশের তত্বাবধানে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়। লাশের কোন ওয়ারিশ না পাওয়ায় এলাকার লোকজন ময়না তদন্তের পর ইসলামি রীতি অনুযায়ী সোনাপাতিলা এলাকার গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করেন। ঘটনার পুর্বে ওই অজ্ঞাতনামা মহিলাকে পাগল অবস্থায় ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে বলে জানান এলাকার লোকজন। অজ্ঞাতনামা মহিলা (৪৮)টি ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে বলে অনেকেই ধারনা করছেন। অজ্ঞাতনাম মহিলার লাশ উদ্ধার, ময়না তদন্ত সহ লাশ দাফন সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জু আহমেদ ও ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর