মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

বরিশালে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে সভা অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৩ অপরাহ্ণ

নিবন্ধন প্রথা চালুর দীর্ঘদিন পার করেও আশাপ্রদ অগ্রগতি না হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশের বাধ্যবাধকতার বিষয়টি স্মরণ করিয়ে দিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে নারী নেটওয়ার্কের নেতৃবৃন্দদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় বক্তারা, আরপিও’র শতভাগ অর্জনের জন্য নতুন করে সময় নির্ধারন করে তা বাস্তবায়নের দাবি করেন।

বক্তারা আরও বলেন, ২০০৮ সালে নিবন্ধন পদ্ধতি চালুর পর ২০২০ সালের মধ্যে ৩৩শতাংশ নারী নেতৃত্ব পূরণের প্রতিশ্রুতি ইসিকে দিয়েছিল রাজনৈতিক দলগুলো। প্রতিশ্রুতি সত্বে এখনও নারী সদস্য পূরণ করতে পারেনি দলগুলো। কেন্দ্রীয় পর্যায়ে দলগুলোর কিছু নারী নেতৃত্ব থাকলেও তৃণমূলে এ দৃশ্য খুবই হতাশাজনক। তাই নতুন করে সময় নির্ধারন করে নারীর ¶মতায়ন নিয়ে দলগুলোর খুব শীঘ্রই শতভাগ লক্ষ্য মাত্রা পূরণ করবেন বলেও বক্তারা আশা করেন। বিশেষ করে দেশের মধ্যে সর্বপ্রথম গৌরনদীতে শতভাগ কোঠা পূরণ করা হবে বলেও নারী নেতৃবৃন্দরা সকল দলের নেতৃবৃন্দ কাছে জোর দাবি করেন।

বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তরসহ কয়েকটি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও অপরাজিতা নারী নেটওয়ার্কের উপজেলা সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, নারী নেত্রী নাজমা বেগম, শিপ্রা রানী, রূপান্তরের জেন্ডার প্রশিক্ষণ অফিসার মো. খলিলুর রহমান, উপজেলা কো-অডিনেটর সঞ্জীব কুমার পাল প্রমুখ। সভায় বিভিন্ন পর্যায়ের অপরাজিতা নারী নেটওয়ার্ক, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর