মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

ঝালকাঠিতে স্কুল-কলেজ পড়ুয়াদের ঘরমুখী করার লক্ষে শহরের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান পরিচালনা

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩৮ অপরাহ্ণ

ঝালকাঠিতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঘরমুখী করার লক্ষে শহরের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও সদর থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ গ্রহন করে। বুধবার সন্ধ্যার পর ঝালকাঠির কলেজ মোড়, সিটি পার্ক, মিনি পার্ক, জেলা স্কুলের সামনে, কীর্তিপাশা মোড়, আকলিমা মোয়াজ্জেম কলেজের সামনে, গাবখান ব্রিজে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঘরমুখী করার জন্যে অযথা আড্ডা দেয়, অহেতুক ঘোরাফেরা বন্ধের জন্যে শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকের সাথে আলোচনা করে সতর্ক করে দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা যাতে সন্ধ্যার পর বিনা কারণে বাহিরে আড্ডা না দিয়ে, ঘরে অবস্থান করে পড়াশুনায় মনোনিবেশ করে সেই লক্ষে আমরা এ অভিযান পরিচালনা করছি। তাৎক্ষনিকভাবে আমরা অভিভাবকদেরকেও তাদের সন্তানদের প্রতি নজর রাখার জন্যে অনুরোধ জানিয়েছি। সন্ধ্যার পর বিনা কারণে শিক্ষার্থীরা অহেতুক ঘোরাফেরা না করতে পারে, সেজন্য পুলিশ এ অভিযান অব্যাহত রাখবে।

সদর থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান বলেন, আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঝালকাঠি শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ঘরে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করেছি। কিশোর শিক্ষার্থীরা যাতে বিভিন্ন অপরাধে জড়িয়ে না পড়ে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর