মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

নান্দাইলে ভাতিজার বিরুদ্ধে চাচা-চাচি’র সংবাদ সম্মেলন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩৩ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের এ.এস.আই মোঃ আব্দুল হাদি’র বিরুদ্ধে জমি দখল ও অত্যাচার-নির্যাতনের গুরুতর অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বরঃ) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের ভোক্তভোগীরা আব্দুল হাদি’র আপন চাচা নিরীহ মাধ্যমিক স্কুলের শিক্ষক নূর মোহাম্মদ ভূইয়া ও চাচি ফাতেমা আক্তার সহ পরিবারের সদস্যদের আয়োজনে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একই গ্রামের ফয়জুর রহমান কাসেমের পুত্র এ.এস.আই আব্দুল হাদি ও তাঁর সহোদর ভাই আবদুল বারি, হোসেন আহম্মদ, চাচা আব্দুল হামিদ ও হাইদুল ইসলাম গংদের হাত থেকে রেহাই পেতে ও সুবিচারের জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগী পরিবার। এ.এস.আই আব্দুল হাদি গাজীপুর মেট্টেপলিটনে চাকুরি করে। সাংবাদিক সম্মেলনে ভোক্তভোগী নূর মোহাম্মদ ভূইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, আব্দুল হাদি পুলিশ প্রশাসনে চাকুরি করার প্রভাব কাটিয়ে এলাকায় এসে তাঁর ভাইদেরকে নিয়ে জোর পূর্বক জমি দখলের উদ্দেশ্যে আমাদেরকে মারধর, শারীরিক ও মানসিক অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এছাড়া আমার ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে গেলে আমি নান্দাইল মডেল থানায় অভিযোগ করেও এর কোন প্রতিকার পাইনি। আব্দুল হাদি পুলিশ সদস্য হওয়ায় তাঁর বিরুদ্ধে কোন ডায়েরী নথিভূক্ত করা যাচ্ছেনা বলে সে আমাকে (নূর মোহাম্মদ ভুইয়া) ও আমার স্ত্রী ফাতেমা আক্তারকে খুন-জখম সহ বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করার হুমকী দিয়ে যাচ্ছে। ফাতেমা আক্তার জানান, উক্ত অত্যাচারের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত (নান্দাইল অঞ্চল) মামলা নং ৫৯৫, ১০৭/১১৭ চলমান। এছাড়া ২৭শে আগস্ট নান্দাইল মডেল থানায় আব্দুল হাদির নাম বাদ দিয়ে ৭জনকে আসামী করে মামলা নথিভূক্ত করার পর একজনকে গ্রেফতার করা হয়। উক্ত মামলায় বিবাদী ৬ জন বিজ্ঞ কোর্টে মোসালেকা দিয়ে এসে এ.এস.আই আব্দুল হাদির নির্দেশনায় পুনরায় আমাদের জমি দখল সহ অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা এর সুষ্ট ও সঠিক বিচার চাই। সংবাদ সম্মেলনে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার ২৬জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর