মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

অভয়নগরে নিটল মটরর্স থেকে কিস্তিতে গাড়ি কিনে পালিয়ে বেড়াচ্ছে যুবক

অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ২:০৪ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের, দেয়াপাড়া ১নং ওয়ার্ডের, মোঃ বাবর আলী খাঁনের পুত্র, মোঃ কামাল হোসেন খাঁন, নিটল মটরর্স যশোর থেকে, একটা এইচ পিকাপ গাড়ি কিস্তিতে কিনে সর্বসান্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে।

জানাযায়,২০১২ সালে জমি বিক্রি করে ভুক্তভোগী দুই লক্ষ টাকা জমা দিয়ে, বেকারত্ব সমস্যা দুর করতে,নিটল মটরর্স লিঃ থেকে একটা এইচ পিকাপ গাড়ি কিস্তিতে নেই , যার রেজিঃ যশোর নং- ১১- ০৫৪৩ ভুক্তভোগী নিজে গাড়ি চালাই, আর কিস্তি পরিশোধ করতে থাকে। এবিষয়ে ভুক্তভোগী জানান, গত ২৬/৪/২০১৬ ইং তাং গাড়িটি খুলনা থেকে চুরি হয়ে যায়, আমি গাড়ি খোঁজ করে না পেয়ে, খুলনা সদর থানায় একটি, সাধারণ ডায়রী করি যার নং ১৪৭৩ তাং ২৭/৪/২০১৬ এখনো গাড়িটি খোঁজ করে পায়নি, গাড়ি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। ভুক্তভোগী আরো অভিযোগ করে বলেন, গাড়ি চুরি হওয়ার পরে নিটল মটরর্সে আমি একাধিক বার আবেদন করেছি, তা শত্বেও আমার বিরুদ্ধে সাতলক্ষ টাকার চেক ডিজনার মামলা করে হয়রানী করতেছে। গাড়ি চুরি হওয়ার বিষয়ে বারবার,নিটল মটরর্স যশোর অফিসে যেয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, সর্বশেষ গত ২০২০ সালের ডিসেম্বর মাসে নিটল মটরর্সের অফিস থেকে, তদন্ত টিম গঠন করে আমার গাড়ি চুরি হওয়ার বিষয়ে, তদন্ত করে সত্যতা প্রমাণ পেয়ে। গত ১০/১/২০২১ ইং তাং আমাকে জরুরী নিটল মটরর্স যশোর অফিসে ডেকে নিয়ে কতৃপক্ষ বলে, মামলা প্রত্যহার সহ আপনার সমস্যা সমাধান করতে হলে, গাড়ি চুরি হওয়ার সকল কাগজ পত্র ও নগদ দশহাজার টাকা জমা দিতে হবে, আমি পরের দিন অর্থাত ১১/১/২০২১ ইং তাং দশহাজার টাকা সুদ করে নিয়ে জমা দিয়ে আসি। সেই সুদে টাকা এখনো পরিশোধ করতে পারিনি, তার পরেও নিটল মটরর্স আমার নামে মামলা প্রত্যহার করছেনা, গত ১৫/৯/২০২১ ইং তাং আবার আমাকে যশোর অফিসে ডেকে নিয়ে নিটল মটরর্স কতৃপক্ষ জানান,আরো টাকা দিতে হবে, না হলে আমরা সমাধান করতে পারবোনা। এঅবস্থায় আমি চরম বিপাকে পড়েছি, ভুক্তভোগী বলেন, আমি এই সমস্যার সমাধান চাই, আমাকে আর্থিক ও মানুষিক ভাবে খতিগ্রস্থ করার জন্য, নিটল মটরর্স কতৃপক্ষ আমার সঙ্গে প্রতারনা করে চলেছে। আমার কোন সম্পদ নেই, দেনার দায়ে পালিয়ে বেড়াচ্ছি, নিটল মটরর্স কতৃপক্ষ অহেতুক ভাবে আমাকে খতিগ্রস্থ করার লক্ষে, আমাকে হয়রানি করছে।

এবিষয়ে নিটল মটরর্স যশোর অফিসের ম্যানেজার মোঃ নুরুজ্জামান বলেন, আমরা সব সময় চাচ্ছি গ্রাহকের ফাইলটি ক্লোজ করতে, ঢাকা হেড অফিসে,অনেক বার আবেদন পাঠানো হয়েছে, কিন্তু ঢাকা থেকে আমাদের কিছু না জানালে আমরা কিছুই করতে পারিনা, সে কারনেয়,গ্রাহকের সমস্যা সমাধান হচ্ছে না।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর