মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

পাথর বোঝাই ট্রাকের ভারে ভেঙে পরছে বেইলি ব্রিজ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৫ অপরাহ্ণ

পাথর বোঝাই ট্রাকের ভারে বরিশাল-বানারীপাড়া সড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্নস্থানের বেইলি ব্রিজটি বুধবার ভোরে ভেঙে পরেছে। ফলে ওই সড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে পাথর বোঝাই একটি ট্রাক পিরোজপুর থেকে বরিশালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। সূত্রমতে, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ওই ব্রিজ দিয়ে এতোদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সাথে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ব্রিজটি ভেঙে খালে পরেছে। একইভাবে ট্রাকটিও পরে রয়েছে। ট্রাক উদ্ধার করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজ সংস্কার না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছেনা।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপ সমিতির যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে জানান, যাত্রীদের ভোগান্তি লাঘবে বুধবার বেলা এগারোটা থেকে তারা নথুল্লাবাদ থেকে মাধবপাশার ভাঙা ব্রিজের এপার পর্যন্ত এবং ওপার থেকে বানারীপাড়া ও নেছারাবাদ পর্যন্ত বাস চলাচল চালু করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর