মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

ভোক্তার চাহিদা বাড়ায় পন্যর পরিমাণ কমিয়ে দিয়েছে (টি,সি,বি)

অমিত হাসান হৃদয় ঢাকা জেলা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫২ অপরাহ্ণ

জনপ্রতি সয়াবিন তেল ও চিনি বিক্রির পরিমাণ অর্ধেক কমিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ট্রাকগুলো থেকে এখন একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। আগে সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল কেনা যেতো। একইভাবে চিনি চার কেজির জায়গায় কেনা যাচ্ছে সর্বোচ্চ দুই কেজি ।

ক্রেতার সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় সম্প্রতি জনপ্রতি সয়াবিন তেল ও চিনি বিক্রির পরিমাণ কমানো হয়েছে বলে জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। তিনি বলেন, বেশি মানুষকে টিসিবির পণ্য দেওয়ার চেষ্টা চলছে।
তবে ডিলারদের আগের মতোই পণ্য দেওয়া হচ্ছে।

তিনি জানান, ক্রেতারা টিসিবির ট্রাক থেকে চিনি ও ডাল অনেক বেশি কিনছেন। এ কারণে জনপ্রতি চিনি বিক্রির পরিমাণ কমানো হয়েছে। তবে ডালের পরিমাণ কমানো হয়নি। আগের মতোই দুই কেজি পর্যন্ত কিনতে পারছেন একজন ক্রেতা। এ ছাড়া আগামী রবিবার বা সোমবার থেকে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করবে বলেও জানান তিনি।

এদিকে ডিলার মোঃ ফোরকান হোসেন বাবুল মালিক আড়িয়াল খাঁ এর সাথে কথা বলে জানা যায় ঢাকা সিটির ভিতরে যেখানি গাড়ি লাগানো হয় না কেন ১ ঘন্টার মধ্যে সকল পন্য বিক্রি হয়ে যায়।
কিছু কিছু সময় মানুষ কে না দিতে পারলে গালি ও শুনতে হয়।
তাই ডিলারদের দাবি ভোক্তা অনুযায়ী পন্য খুবই কম এর পরিমাণ কিছু টা বৃদ্ধি করলে হয়তো বাজার দর সহ ভোক্তা পর্যায় এর চাহিদা মেটানো সম্ভব।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর