মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

গৌরনদীতে গৃহবধুর আত্মহত্যা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:২০ অপরাহ্ণ

নানা বাড়ি বেড়াতে গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মারজানা আক্তার কেয়া (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দুপুরে লাশের ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। গৃহবধু কেয়া একই উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের রাজন চোকদারের স্ত্রী। সে বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার চরকুতুবপুর গ্রামে নিহতের নানা বাড়িতে। খবরপেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে চরকুতুবপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় গৃহবধু কেয়া। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অজ্ঞাত কারনে বসতঘরের বারান্দায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে (কেয়া)। তবে কি কারনে গৃহবধু কেয়া আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর