বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আমড়ার লোভ দেখিয়ে আট বছরের শিশুকে স্কুল শিক্ষক কর্তৃক ধর্ষণের অভিযোগ

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে নূরুল ইসলাম মাস্টার (৬৫)নামে এক স্কুল শিক্ষক কর্তৃক আট বছরের শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আচারগাঁও ইউপির সিংদই গ্রামে।অভিযুক্ত শিক্ষক গ্রামের মৃত সহা মিয়ার পুত্র।

ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান,আমি একজন রিকশা চালক গাজীপুরে থাকি। আমার স্ত্রী পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে থাকে।গতকাল আমি বাড়িত এসে জানতে পেরেছি গত ৮ দিন আমি আমার প্রতিবেশী চাচা নুরুল ইসলাম মাষ্টার তার বাড়িতে ঘরের দরজা লাগিয়ে আমার মেয়ের এই সর্বনাশ করেছে। আমার মেয়েটি এখন ঘন্টায় বিশবার প্রস্রাব করতে যায় । খেতে পারে না ঠিকমত হাঁটতে পারে না।

আমি গতকাল পান করার জন্য মেয়েকে পানি দিতে বললে, মেয়ের মা আমাকে বলে মেয়ে পানি দিতে পারবেনা সমস্যা আছে। কি সমস্যা আছে জানতে চাইলে আমার স্ত্রী আমাকে বিস্তারিত জানায়, তখন আমি আমার বাড়ির সবাইকে ঘটনা সম্পর্কে অবগত করি। এমনকি মাষ্টারের বাড়িতে তাদের সকলকে ঘটনা সম্পর্কে অবগত করি। তারা বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি।

বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে , গতরাতে মাষ্টারের চাচাতো হারিছ,ভাতিজা আমিনুল, সাবেক মেম্বার আঃ রশিদ তারা আমাকে প্রথমে ৩ হাজার পরে ৫ হাজার টাকা নিয়ে চুপ থাকতে বলে। কিন্তু আমি মিমাংসা হইনি। আজ সকালের দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিস্তারিত জেনে কর্তব্যরত চিকিৎসক নান্দাইল থানায় অবহিত করে।

এরপর দীর্ঘ সময় থানায় মেয়েকে জিজ্ঞেসাবাদ করে। রাত সারে নয়টার দিকে পুলিশ সুচিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ কাইয়ুম জানান আমি ঢাকা ছিলাম এলাকায় এসে লোকমুখে ঘটনা শুনেছি।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান,ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আসামী গ্রেফতারে অভিযান চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর