মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

বানারীপাড়া সন্ধ্যানদীর ভাঙ্গনরোধে স্থানীয় সাংসদ শাহে আলমের প্রচেষ্টায় জিওব্যাগ ফেলা হয়

বানারীপাড়া প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৭ অপরাহ্ণ

বরিশালের বানারীপাড়া উপজেলার কোল ঘেঁষে বয়ে চলা সন্ধ্যানদীর ভাঙ্গন দিনদিন ভয়ংকর রূপ নিচ্ছে।ইতিমধ্যেই উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো পরিবার ভয়াল সন্ধ্যানদীর করাল গ্রাসে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

বরিশাল ২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের ঐকান্তিক প্রচেষ্টায় ১২ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে উজিরপুর উপজেলার লস্করপুর লঞ্চ টার্মিনাল সংলগ্ন রাস্তা বাঁচাতে ৪ হাজার ১৮টি বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার, রুহুল আমিন,চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার মালেক সরদার, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ রুথেন,যুবলীগ নেতা মশিউর রহমান সুমন, সুমম রায় সুমন, মাহাফুজ আহম্মেদ সাইফুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাবেক ছাত্রলীগ নেতা টুটুল সিকদার,পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,কলেজ ছাত্রলীগ নেতা মিরাজ সহ অত্র এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চাউলাকাঠি গ্রামে ৮ হাজার ৬শ ৬৬টি ও বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে আরো ৮ হাজার ৬শ ৬৬টি জিওব্যাগ দু-একদিনের মধ্যে ফালানো হবে বলে জানান সংসদ সদস্য’র ছোট ভাই মো.রিয়াজ তালুকদার।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর