মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

গৌরনদীতে স্কুলের আলমিরা থেকে ব্যালট পেপারের দুইশ’ মুরিবই উদ্ধার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৬:৪৯ অপরাহ্ণ

করোনায় বন্ধ থাকার দেড় বছর পরে স্কুল খোলার দিন রবিবার বিদ্যালয়ের আলমিরাতে কলম খুঁজতে গিয়ে দুইশ’ ব্যালট পেপারের মুরি বই উদ্ধার হয়েছে। ব্যালটের মুরি বই উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা বড় দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমিরা থেকে ব্যালটের মুরি বইগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, উদ্ধার হওয়া মুরি বইগুলো সদ্য সমাপ্ত গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড নির্বাচনের।
ওই স্কুলের দপ্তরী কাম নৈশ প্রহরী মিন্টু বয়াতি জানান, দুপুরে স্কুলের আলমারিতে কলম খুঁজতে গিয়ে ব্যালট পেপারের মুরি বইগুলো পাওয়া যায়। পরে বিদ্যালয়ের শিক্ষকদের ও ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, বিষয়টি ইতিমধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
ওই ওয়ার্ডের পরাজিত মেম্বার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আহসান খোকন জানান, নির্বাচনের শুরু থেকেই অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেও কোন সুফল পাওয়া যায়নি। এখন ব্যালট পেপারের মুরিপত্র পাওয়ায় নির্বাচনে অনিয়ম হওয়ার বিষয়টি পরিস্কার হলো। একই কথা জানান, পরাজিত সংরক্ষিত সদস্য শিপ্রা রানী। তারা বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। উল্লেখ্য সদ্য সমাপ্ত হওয়া বার্থী ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য হিসেবে সোবাহান হাওলাদার ও সংরক্ষিত সদস্য হিসেবে শাহানাজ বেগম নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর