মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে তিল্লি ইউনিয়ন পরিষদে জেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের, সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ত্রান সামগ্রী বিতরণ করেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ৫ কেজি চাল,৫০০ গ্রাম ডাল,২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল,১ কেজি লবন ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা – উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ কর্মি উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন