মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
“জাতীয় শিক্ষা সপ্তাহ” গুরুদাসপুরে পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীরা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি কক্সবাজারে সাংবাদিকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি: না পেয়ে গাড়ি ছিনতাই ও স্ত্রীকে শ্লীলতাহানি বিএনপি’র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা মিলবে যে মেলায় কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীট এর রিটেলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত আটঘরিয়ায় ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মবিরতি পালন

আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে অভিভাকরা স্বস্তি ফিরে পেয়েছে

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ

সরকারি নির্দেশনা মোতাবেক দীর্ঘ ১৭ মাস বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে উচ্ছাসিত শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ। এদিকে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সন্তানের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পরা অভিভাবকরা মনে স্বস্তি ফিরে পেয়েছেন। কোভিড-১৯ সংক্রমনের কারণে দীর্ঘ দিন ধরে প্রায় গৃহবন্দী শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে আনন্দের সাথে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পেরে শিক্ষক-শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়েছেন, তেমনই অভিভাবকরাও স্বস্তি ফিরে পেয়েছেন। তথ্য মতে উপজেলায় ১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,. ৩৯ টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ১৩ টি মাদরাসা ও কারিগরি সহ ৮টি কলেজ রয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগমুহুর্তে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, চেয়ার, টেবিল ,বেঞ্চ , মাঠ সহ প্রতিষ্ঠানের অলিগলি পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। শিক্ষক- শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা/ বেসিন স্থাপন,স্বাস্থবিধি মানতে সচেতনতা বৃদ্ধির জন্য হাত ধোয়ার সঠিক নিয়ম, মাস্ক পরার নিয়ম, হাঁচি-কাশির শিষ্টাচার পোস্টার টাঙানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে জীবানু নাশক ছিটানো হয়েছে। শ্রেণিকক্ষে গাদাগাদি বা ঠাসাঠাসি করে শিক্ষার্থীদের বসার কোন সুযোগ নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও হ্যান্ড স্যানিটারাইজের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর