রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

ই-পেপার

স্বাস্থ্যবীমার আওতায় আসছে ঢাবির সব শিক্ষার্থী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ১০:০১ পূর্বাহ্ণ

নিজস্ক প্রতিবেদক:

করোনা ভাইরাস মহামারীর কারণে সব শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গত মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার রুমে ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ন্যূনতম প্রিমিয়ামে শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা প্রাপ্তির লক্ষ্যে নীতিমালা প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে সভাপতি করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. হাসিনা শেখ।

 

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন, দায়িত্ববোধ সম্পন্ন ভাল গ্র্যাজুয়েট ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে এই স্বাস্থ্যবীমা সহায়তা করবে। অধিকন্তু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটি শিগগিরিই ন্যূনতম প্রিমিয়ামে শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা পেতে নীতিমালা প্রণয়ন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় করোনা ভাইরাস সঙ্কটে শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য বাস্তবতার নিরিখে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, প্রাতিষ্ঠানিক অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরির লক্ষ্যে বিভাগ বা ইনস্টিটিউট এবং শিক্ষক ও শিক্ষার্থীদের কী কী চাহিদা বা ঘাটতি রয়েছে তা সুনির্দিষ্টভাবে নিরূপণ করে সংশ্লিষ্ট ডিন/পরিচালকের মাধ্যমে রেজিস্ট্রারের কাছে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।

 

এই চাহিদা নির্ধারণ কার্যক্রম সংশ্লিষ্ট ডিন বা পরিচালক সমন্বয় করবেন। যাদের যে সীমিত সামর্থ্য আছে, তা দিয়ে সম্ভাব্য ক্ষেত্রে অনলাইন শিক্ষাকার্যক্রম শুরু করলেই প্রতিষ্ঠান এবং শিক্ষক-শিক্ষার্থীদের ঘাটতি বা চাহিদা চিহ্নিত ও নিরূপণ করা দ্রুত ও সহজ হবে বলে সভায় মত প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং শিক্ষা কারিকুলাম উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর