মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনায় আহত -৫ চৌহালীর উমারপুরে চেয়ারম্যান পদে আলোচনায় ডা. আব্দুল হালিম সরকার গোপালপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সভাপতির পিতার ইন্তেকাল রাণীনগরে আলু প্রদর্শনী প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরাদ্দের সুফল পাননি কৃষকরা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল নাগরপুর উপজেলা জামায়াতের  আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড

সলঙ্গার বিশিষ্ট আ’লীগ নেতা আব্দুল আজিজ সরকারের ইন্তেকাল

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক,রাজপথের পরীক্ষিত সৈনিক আব্দুল আজিজ সরকার আর নেই। ( ইন্না লিল্লাহি,,,,রাজিউন)। অসুস্থ্যতায় প্রথমে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে চিকিৎসার পর কিছুটা সুস্থ্য হয়ে বাড়িতে এসে আবার অসুস্থ্য হয়ে পড়লে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৪ আগস্ট) ভোর ৬ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে উল্লাপাড়ার এমপি তানভীর ইমাম,উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এমপি শফিকুল ইসলাম শফি,সলঙ্গা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমার লাবু,সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি আকমল হোসেন বাদশা,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জানিয়েছেন। আজ বাদ আছর তার নিজ গ্রাম আঙ্গারু ফাজিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর