সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

নাসিম স্মরণে কাজিপুর আ.লীগের মাসব্যাপী কর্মসূচি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৫ জুন, ২০২০, ৬:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামীলীগ।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের ৫ন ইউনিয়ন) আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যুতে কাজিপুর উপজেলা আ.লীগ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১৫ জুন) দুপুরে কাজিপুর উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, মসজিদ, মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল, এতিমখানায় কোরানখানি ও উন্নতমানের খাবার পরিবেশন, হাট-বাজারে, দোকানপাটে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের নিয়ে মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ ও দোয়ার অনুষ্ঠান। এছাড়া মাসব্যাপী উপজেলার সকল মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া এবং উপজেলার ১৫টি মন্দিরেও মাসব্যাপী বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

খলিলুর রহমান সিরাজী বলেন, মোহাম্মদ নাসিমের অকাল মৃত্যুতে কাজিপুরবাসী অনেকটা হতবিহবল হয়ে পড়েছে। মাসব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার স্মৃতিকে জাগিয়ে রাখতে চাই।

সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, আ.লীগের যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হান্নান তালুকদার, যুবলীগ সভাপতি বিপ­ব সরকার, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মোহাম্মদ নাসিমের বিহেদী আত্মার শান্তি— কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন কাজিপুর ওলামালীগের সভাপতি মাওলানা আব্দুল মোত্তালিব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর